1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মীর বাড়ি থেকে ১১টি বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে র‍্যাবের অভিযানে বিএনপির এক কর্মীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত র‍্যাব-৭ এ অভিযান চালায়।
‎
‎র‍্যাব জানায়, সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী মুহাম্মদ কামালের (৫০) বাড়িতে অভিযান চালিয়ে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির আঙিনা, পুকুর পাড় ও আলমারি থেকে গাঁজা ও বিদেশি মদও উদ্ধার করা হয়।
‎
‎অভিযানে বিএনপির ওই কর্মী মুহাম্মদ কামাল ছাড়াও তাঁর চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি গত বছর ৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং এলাকায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
‎
‎তবে পরিবারের দাবি, তাঁরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন। প্রতিপক্ষ রাজনৈতিক গ্রুপ ষড়যন্ত্র করে অস্ত্রগুলো তাঁদের বাড়িতে লুকিয়ে রেখেছে।
‎
‎র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর