1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

কোরআন শরীফ অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শনিবার (০৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।
‎
‎জানা গেছে, অপূর্ব পাল ক্লাসরুমের বাইরে বসে ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআন শরীফ মাটিতে রেখে, তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে ফেলে একটি ভিডিও ধারণ করে। এই দৃশ্য প্রত্যক্ষ করার পরপরই আশেপাশের শিক্ষার্থীরা গভীর ক্ষোভে ফেটে পড়েন এবং তার সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়।
‎
‎এদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে রাতে একদল ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর