1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নগরীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন কবিরাজ আটক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‌্যাব-১১। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যাক্তি হলো- শরীফপুর এলাকার বাসিন্দা কবিরাজ আবদুর রব (৭৩)।

‎র‍্যাব-১১ জানায়, নিহত তাহমিনা বেগমের মোবাইল ট্র্যাকিং করে শেষ কল পাওয়া গেছে ওই কবিরাজের। এতে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

র‍্যাব-১১ এর কুমিল্লা ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর উপ পরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন- কালিয়াজুরী এলাকায় মা-মেয়ে হত্যাকাণ্ডটি ক্লুলেস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিহত তাহমিনা বেগমের সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগের সূত্র ধরে দুপুর ২টার দিকে নাঙ্গলকোটে অভিযান চালিয়ে আব্দুর রবের নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত কবিরাজকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

এর আগে সোমবার ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) ও তার মাতা তাহমিনা বেগম (৫২) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের আটকের দাবি জানান। এতে পুলিশ সুপার ১২ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপের কথা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর