1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‎কুমিল্লা নগরীতে নারীকে গলা কেটে হত্যা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত

কুমিল্লা নগরীর রেইসকোর্সের কাঠেরপুল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মিলন আক্তার (৫৩) নামে এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
‎
‎জানা যায়, নিহত মিলন আক্তার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। তিনি দীর্ঘ ২০ বছর ধরে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
‎
‎নিহতের মেয়ে ইসরাত জাহান তানিয়া জানান,
‎‘আমার মা ও নানু এখানে ভাড়া থাকেন। আমার মামা শাওনও বেশিরভাগ সময় এই বাসায় থাকতেন। সন্ধ্যায় নানু ফোন করে বলেন, মা ফোন ধরছে না—বাসায় গিয়ে দেখো। আমি গিয়ে দেখি বাসার দরজা বাইরে থেকে ছিটকিনি দেওয়া। ভিতরে ঢুকে দেখি ডাইনিং টেবিলের উপর একটি ছুরি। মায়ের রুমে লাইট জ্বালিয়ে দেখি খাটের উপর আরেকটি ছুরি, খাটের নিচে মায়ের লাশ পড়ে আছে।’
‎
‎কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মো. বাপ্পী জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
‎
‎আর এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) কুতুবউদ্দিন বলেন, ঘটনা উদঘাটনে আমরা কাজ করছি, পরে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর