1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় চট্টলা এক্সপ্রেসে বিজিবির অভিযান, প্রায় পৌনে তিন কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত

কুমিল্লার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টলা এক্সপ্রেস ট্রেনে বিশেষ টাস্কফোর্স অভিযানে ২ কোটি ৭১ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স দল গঠন করা হয়।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে ওই দল চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বাজি, বাসমতি চাল, ফুচকা এবং বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকা।
‎
‎কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দকৃত পণ্য আইনানুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর