1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক- ৫

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
  • কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের ঝটিকা মিছিল করার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। থানা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপজেলার ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল করার সময়   দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেন। পুলিশ জানায়, মিছিলে যোগ দেওয়া বাকি নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুনায়েত চৌধুরী ‎বলেন, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগ ঝটিকা মিছিল দেয়ায পাঁচজনকে আটক করা হয়েছে। তবে বাকিদের গ্রেফতারের জন্য পুলিশের সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে।

‎এ দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতাদের নেতৃত্বে বিভিন্ন এলাকায় নাশকতার আশঙ্কায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশে বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাউদকান্দি পৌর বাজার, শহীদ নগর ,রায়পুর, ইলিয়টগঞ্জে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর