1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় জেনারেল মেডিক্যাল প্র্যাকটিশনার এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত

জেনারেল মেডিক্যাল প্র্যাকটিশনার এসোসিয়েশন (জিএমপিএ) এর আয়োজনে ডিপ্লোমা ও পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় সমতট টাওয়ারের ৪র্থ তলায় রুচি বিলাস রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এম জাফর আহমেদ। আদর্শ সদরের সভাপতি রোটাঃ খুরশীদ সাঈদী, কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলম, শরিফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান মিঠু, মোঃ মহসীন রেজা, রিয়াজুল হাসান, মোঃ আজাদ হোসেন, মোঃ শামীম আহমেদ, মোশাররফ হোসেন, মোঃ জহিরুল হক রবিন, দিপংকর দত্ত, মোঃ আবু ইউনুস, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ শাহ ইমরান,তাপস চন্দ্র দাস, মোঃ জালাল উদ্দীন, মোঃজসিম উদ্দিন, মোঃ আবদুল মতিন, জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, সেলিম, কাকন, বিপ্লব কুমার নাহা, হাসিনা আক্তার, খাইরুল হাসান, মোঃহিমেল চৌধুরী প্রমুখ। এসময় বক্তারা বলেন, গ্রামের ৮০ ভাগ মানুষকে প্রাথমিক চিকিৎসা দেন পল্লী চিকিৎসকরা। দীর্ঘ দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানবসেবা করে যাচ্ছেন তারা। দক্ষ ও সেবার মান বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে পল্লী চিকিৎসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা সঠিক তথ্য ও চিকিৎসা পদ্ধতি না জানলে সঠিক চিকিৎসা দিতে পারবে না এবং সঠিক চিকিৎসকের কাছেও পাঠাতে পারবেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর