1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার হোমনায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ আটক ৬

হোমনা-মেঘনা প্রতিনিধি, কুমিল্লা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

কুমিল্লার হোমনায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামি লোকমান (৪৫)-কে গ্রেফতারে যায় হোমনা থানার এএসআই আল আমিনের নেতৃত্বাধীন একটি দল। সিভিল পোশাকে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামির স্ত্রীসহ স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়।

এ ঘটনায় কনস্টেবল চয়ন, শামসু ও আরিফ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড গুলি ছোড়ে। তবে এ সুযোগে আসামি লোকমান পালিয়ে যেতে সক্ষম হন।

আহত তিন পুলিশ সদস্য হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে হোমনা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ৬ জনকে আটক করা হয়েছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর