কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছামাদকে আটক করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর অনুমান ১টার দিকে কোতোয়ালি থানাধীন ফৌজদারি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। গ্রেফতারকৃত আব্দুস ছামাদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারোপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুল হক ও মনোয়ারা বেগমের ছেলে। জানা যায়, গ্রেফতারকৃত আব্দুস ছামাদ ছিলেন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বাহার উদ্দিন বাহারের আস্থাভাজন একজন কর্মী ছিলেন।
বিস্তারিত আসতেছে…….