1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ে পুলিশে নিয়োগ ৯০ হাজার

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গত আওয়ামীলীগ সরকারের আমলে (১৫-১৬ বছর) ৮০ হাজার থেকে ৯০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৯ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, গত ১৫ বছরে যে নিয়োগ দেওয়া হয়েছে তা নানাভাবে যাচাই-বাছাই করা হয়েছে। এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরো পূর্ব পুরুষরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না। ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারির বাইরে গিয়ে কাজ করেছে উল্লেখ করে এসব ঘটনায় ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপির এই কমিশনার। অপেশাদার আচরণের কারণে বদলি ও দোষী সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। বর্তমানে সেটি সক্রিয় করার কাজ চলছে। এ ছাড়া পুলিশ সক্রিয় না থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতো। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত ১২ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, আরো ৬৮৫টি অস্ত্রের খোঁজে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর