1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভার্চুয়ালে গোপন বৈঠক, অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

ভার্চুয়াল বৈঠকে গত বুধবার মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে তার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ বলছেন- ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনার পাশাপাশি তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলা রয়েছে। জানা যায় যে- গত বুধবার ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দ বৈঠক করেন। সেই বৈঠকে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এরই পেক্ষিতে বৃহস্পতিবার দিবাগত রাতে এডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর