1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে প্রাইভেটকারের সঙ্গে ব্যাটারিচালিত অটো গাড়ির সংঘর্ষ, নিহত-২

এম রাসেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

জয়পুরহাটে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুজন। বুধবার (১৯ মার্চ) বিকেলে কালাই উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ভূগোইল গ্রামের মৃত শাহমুদ্দিনের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৭০) ও একই গ্রামের মৃত লোকমান আলি মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪৫)। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম কামাল হোসেন জানান, বুধবার বিকেলের দিকে কালাই থেকে একটি প্রাইভেটকার বগুড়ার দিকে যাওয়ার পথে বাঁশের ব্রিজ এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। এ সময় স্থানীয়রা ভ্যানের চালকসহ আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর