1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে মিছিল

এমরান মাহমুদ প্রত্যয়
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে নওগাঁর আত্রাইয়ে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা মিছিল করেছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের মূল ফটোকের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সাহেবগঞ্জ বাজারে এসে শেষ হয়। এসময় তাদের ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়াথ, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদেরকে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সম্রাট, রাকিবুল, যুথি, মিথিলা বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে, এ দেশে নারীরা কতটা অনিরাপদ। তারা আরও বলেন, ধর্ষিতাকে কাফনের কাপড় পড়ানোর আগে ধর্ষককে যেনো কাফনের কাপড় পড়ানো হয় তবেই এ দেশ থেকে ধর্ষণ দূর করা সম্ভব হবে। এসময় রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে না পারলে আগামীতে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর