1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

মোঃ আবু বকর সিদ্দিক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি দেশীয় তৈরী পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার ১১ (মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এছাড়া সম্প্রতি ঢাকা-চট্রগ্রাম মহাসগকের বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে জেলা পুলিশ মাঠে কাজ শুরু করে। বিভিন্ন তথ্যর ভিত্তিতে সোমবার (১১ মার্চ) সন্ধা থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মহাসড়কের দাউদকান্দির মোহন পাম্প এলাকা থেকে এবং গৌরপুর এলাকা থেকে মোঃ মামুন (৩৭) ও আরিফ নামে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ের একাধিক ডাকাতির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুজ্জামান, জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর