1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় গাঁজা সেবনের সময় পুলিশ সদস্যসহ তিনজন আটক

মোঃ সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পঠিত

নওগাঁয় গাঁজা সেবন কালে দুই পুলিশ সদস্যসহ এক সিভিলিয়ান-কে আটক করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০ টার সময় নওগাঁ শহরের কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন হোস্টেল এর সামনে পুলিশের ইনফর্ম পরিহিত অবস্থায় কনেষ্টেবল সুজন হোসেন, আলম হোসেন ও সিভিলে থাকা এক সদস্য’কে গাঁজা সেবনের সময় স্কুলের শিক্ষার্থীরা গাঁজাসহ তাদের আটক করে। শিক্ষার্থীদের দাবি, গাঁজা সেবনের সময় শিক্ষার্থীরা দেখে ফেলায় কনেষ্টেবল সুজন ও আলম তাদের সাথে থাকা পুলিশ সদস্যের পিস্তল হাতে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ ফেরদৌস এসে পরিবেশ শান্ত করে পুলিশ সদস্যদের উদ্ধার করে ডিবি পুলিশের হাতে তুলে দেয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি আঃ মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনজনকে নওগাঁ সদর থানায় হ্যান্ড ওভার করা হয়েছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী সত্যতা স্বীকার করে বলেন তাদের ড্রপ টেস্টের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান, ড্রপ টেস্ট করতে দেওয়া হয়েছে, ড্রপ টেস্ট প্রমাণিত হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ সদস্য হিসাবে কোন ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর