1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নারায়ণগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের ৬৩টি ব্যাংক হিসাবে প্রায় ১৫ হাজার কোটি টাকা লেনদেন

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নাম লাক মিয়া। তিনি দেশের শিল্পপতিও নন, কিংবা তিনি মন্ত্রীও নন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি মাত্র একজন ইউপি চেয়ারম্যান। তবুও হয়েছেন আলাদিনের চেরাগ। সাম্প্রতি নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউপির সাবেক চেয়ারম্যান লাক মিয়ার ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর স্ত্রীর অ্যাকাউন্টেও লেনদেন হয়েছে প্রায় অর্ধ হাজার কোটি টাকার। সব মিলিয়ে লাক মিয়া ও তাঁর স্ত্রী মাহমুদা বেগমের ৬৩টি ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে ১৪ হাজার ৮৩৭ কোটি ৩৫ লাখ টাকার। এ ছাড়া তাদের ৬৯ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এ দম্পতির বিরুদ্ধে দুটি মামলা করেছে। এর মধ্যে লাক মিয়ার বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক সোহানুর রহমান কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা করেন। আর মাহমুদা বেগমের বিরুদ্ধে মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান। লাক মিয়ার বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ রয়েছে ৫৫ কোটি ২৩ লাখ টাকার। আর তাঁর নিজের ও অন্যান্য প্রতিষ্ঠানের ৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি  ১৮ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। মাহমুদা বেগমের বিরুদ্ধে এজাহারে বলা হয়েছে, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৫০ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানে তাঁর নামের ১৪টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৪৬১ কোটি ১৬ লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। এ মামলায় স্বামী লাক মিয়াকেও আসামি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর