1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় কর্ণফুলী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এমডি আশরাফুল গ্রেপ্তার

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৩ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে প্রতারণার মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কর্ণফুলী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ নং- ১৭৬৩) নামে একটি সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম কে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। বুধবার উপজেলার বামন ছাতা এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে পলাতক সমতির ব্যবস্থাপনা পরিচালক কে ভূক্তভূগী সদস্যরা আটক করে থানা পুলিশের হাতে সোর্পদ করেন। পরে তার বিরুদ্ধে ভুক্তভোগীদের পক্ষ থেকে জিনাত রশিদ (অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল) মহাদেবপুর থানায় বাদী হয়ে প্রতারণা ও নিয়মিত মামলা দায়ের করেন। পরে মহাদেবপুর থানার সামনে সমতির এমডি’র বিচারসহ সকল গ্রাহকের আমানতের টাকা ফেরত পাওয়ার জন্য বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় সাত বছর ধরে টাকা জমা দেওয়ার পর মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের টাকা ফেরত না দিয়ে হয়রানি করা হচ্ছে তাদেরকে। গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে মহাদেবপুর থানায় ও জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে ইতিপূর্বে অভিযোগ করেও কোন ব্যবস্থা হয়নি কেউই। এবিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসমত আলি জানান, তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে, তাকে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর