1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা রুবেল গ্রেপ্তার

দেবিদ্বার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার পঠিত

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টায় তার নিজ এলাকা উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। গ্রেপ্তার সাইফুল ইসলাম রুবেল ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের একান্ত ঘনিষ্ট সহচর বলে পরিচিত। পুলিশ জানায়, সাইফুল ইসলাম রুবেল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবীদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫নং এজহার নামীয় আসামী। এছাড়াও তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যাচেষ্টার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাইফুল ইসলাম রুবেল পলাতক ছিলেন। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দের মাধ্যমে রিমাণ্ডের আবেদন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর