1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর হাঁসাইগাড়ীতে অসহায়দের বাড়িতে বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিলেন বিএনপি নেতা জালাল

সাইদুল ইসলাম হেলাল
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৭৭ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ১৮টি গ্রামের ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জালাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

৮ নম্বর হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও নওগাঁ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জালাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগে তিনি ঈদুল ফিতরে ঈদ সামগ্রী বিতরণ, শীতকালে ১ হাজার ৬০০ কম্বল বিতরণ, করোনাকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান করেছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মো. জালাল হোসেন বলেন, “জনগণের ভোগান্তি কমাতে এবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ আমাকে আবারও নির্বাচিত করলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ হাঁসাইগাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবো।”

এসময় হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, ইউপি সদস্য বেলাল হোসেন মোল্লাসহ অন্যান্য দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও দলিল লেখক মোখলেছুর রহমান, মাখনা-কমলকোঠা গ্রামের বাসিন্দা নাসের আলী, নিপা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর