1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর কীর্তিপুর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার ঐতিহ্যবাহী কীর্তিপুর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে হাটের ইজারাদারকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে হাটে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা গরু ও ছাগল নিয়ে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত হাসিলের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ওঠে ইজারাদারদের বিরুদ্ধে। বিশেষ করে ছাগল ও খাসি বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাটে গিয়ে অনিয়মের সত্যতা পান। এ সময় ইজারাদার কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি স্বীকার করেন। পরে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত হাসিল আদায়ের দায়ে ইজারাদারকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে কয়েকজন ক্রেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন চলে যাওয়ার পর আবারও অতিরিক্ত টাকা আদায় করা হতে পারে। জবাবে ইউএনও মোঃ শাহীন মাহমুদ জানান, প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং পরবর্তী হাটেও তিনি নিজে উপস্থিত থাকবেন। কোথাও অনিয়ম বা অতিরিক্ত টাকা দাবি করা হলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পশুর হাটে সরকারি হাসিলের তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা বাধ্যতামূলক। কীর্তিপুর হাটেও সেই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর