1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর ধামইরহাটে ১০ বছরের শিশুকে বলৎকার, মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৭) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

তিনি পত্নীতলা উপজেলার বরইল এলাকার ফারুক হোসেনের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টায় বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে বলাৎকার করা হয়।

প্রথমে শিশুটি ভয়ে চুপচাপ থাকলেও পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার স্থানীয়রা ওই শিক্ষককে বেঁধে পরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে থানা হেফাজতে আনেন। পরে মাদরাসা কমিটির সভাপতি নুরনবী বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, আসামিকে আটক করা হয়েছে। নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে কোর্ট হাজতে প্রেরণের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর