1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিফাত ও সুলতান নামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সময় সংবাদের সিনিয়র রিপোর্টার এম আর রকির ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও কুৎসা রটনা করে আসছে।

সাংবাদিক নেতাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি তিন শিশুর মানবিক সংকট নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং পরে ওই শিশুদের মা জামিন পান। এরপর থেকেই একটি মহল আদালতের আদেশ ও সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, তিন শিশু ও তাদের অসহায় মাকে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকদের চরিত্রহননের চেষ্টা করছে।

নওগাঁর সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি কায়েশ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্থানীয় সাংবাদিকরা। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া নওগাঁ নাগরিক উন্নয়ন কমিটি ও বাসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর