1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব: রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রী

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকদের একাংশ আকস্মিক কর্মবিরতি শুরু করলে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহীর বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকে টিকিট কেটে বাসের অপেক্ষায় থাকলেও গন্তব্যে যেতে পারেননি। মহিদ ইসলাম বলেন, “কাউন্টারে এসে দেখি সব বাস বন্ধ। কোনো রুটেই গাড়ি চলছে না, বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।”

জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না করে সরাসরি ঘোষণা দেওয়ায় শ্রমিকদের একাংশ এতে অসন্তোষ প্রকাশ করে।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করে পরে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণের দাবি জানান তারা।

নবঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি তিনি জেনেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন কার্যালয় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিরোইল এলাকায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। ওই ঘটনায় বাস টার্মিনাল এলাকার কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর