1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, ঘাতক গাড়িসহ চালক আটক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লং ভেহিকেলের ধাক্কায় খোরশেদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ৯টার দিকে দাউদকান্দি থানাধীন ইলিয়টগঞ্জ বাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা গামী একটি লং ভেহিকেল (রেজি: চট্ট মেট্রো ড-৮১-৪০৮২) দ্রুত ও বেপরোয়া গতিতে চলাচলের সময় রাস্তার পাশে গাড়ির জন্য অপেক্ষমাণ খোরশেদা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে গাড়ি ও চালককে আটক করে।

আটককৃত চালক ফেনী সদর এলাকার বিরলী গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আলম (৫৫)। পরে আহত খোরশেদা বেগমকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদা বেগম দাউদকান্দি উপজেলার ভিকতলা এলাকার মৃত আলী আহম্মদের স্ত্রী।

খবর পেয়ে ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে হেফাজতে নেন এবং ঘাতক গাড়িটি জব্দ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ হালিম (৩১) বাদী হয়ে শনিবার (১৭ মে) ইলিয়টগঞ্জ থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ১০৫ ধারায় মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর