1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে ৫৩ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

সীমান্তবর্তী এই জেলায় তারকাঁটাবিহীন অংশসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে চোরাকারবারিরা অবৈধভাবে যাতায়াত ও চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ৫৩ বিজিবি।

ব্যাটালিয়নের আওতাধীন সব বর্ডার আউটপোস্টে (বিওপি) সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান অভিযানে ভারতীয় মাদক, দেশীয় ও বিদেশি অস্ত্র, ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরকসহ একাধিক আসামি গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে আনা গরু ও মহিষও জব্দ করেছে বিজিবি।

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে গবাদিপশু চোরাচালান বাড়তে পারে—এমন আশঙ্কায় সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত ১৯৫টি গরু ও ২২টি মহিষসহ মোট ২১৭টি গবাদিপশু জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৫ লাখ টাকা। অন্যদিকে ২০২৫ সালে মোট ৭৬১টি গবাদিপশু জব্দ করা হয়, যার মূল্য ১১ কোটি ৭২ লাখ টাকার বেশি।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল এবং নজরদারি আরও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই অবৈধ সীমান্ত অতিক্রম বা চোরাচালানকে ছাড় দেওয়া হবে না—বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর