1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মান্দায় অনলাইন জুয়ার আসরে পুলিশের সাঁড়াশি অভিযান, শীর্ষ জুয়ারিসহ গ্রেফতার ১৫

সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি অভিযানে জেলার শীর্ষ অনলাইন জুয়ারিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন, ল্যাপটপ এবং নগদ টাকা জব্দ করা হয়।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বুধবার (১৪ মে) রাত থেকে বৃহস্পতিবার (১৫ মে) ভোর পর্যন্ত মান্দা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার সময় উপজেলার কাশোপাড়া (ফকিরপাড়া) এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং মানুষকে অনলাইন জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কাশোপাড়া গ্রামের মো. সোহেল হোসেন (২৪), মো. রবিউল ইসলাম (১৯) এবং নিয়ামতপুর উপজেলার মুড়িহারী গ্রামের মো. সোহেল রানা (২০)।

অভিযানে প্রধান আসামি ও মূল হোতা সোহেল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি কম্পিউটার জব্দ করা হয়।

এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের বাড়ির নিচতলায় পরিচালিত একটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে রুম ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকজন তরুণ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল বলে জানায় পুলিশ।
এ সময় আরও ১২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর