1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার হত্যা-মাদক মামলার পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ কতৃক ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ নাহিদ ইসলাম ওরফে হৃদয় আহাম্মেদ। তিনি দাউদকান্দির মাইজপাড়া (দিঘীরপাড়) এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ বারী-এর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক আবুল কাওসার, সহকারী উপ-পরিদর্শক সেলিম মিয়া ও সঞ্জয় কুমার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোট ৬টি গ্রেফতারি পরোয়ানা ছিল, যার মধ্যে ২টি ছিল সাজা পরোয়ানা।

২০১৯ সালের একটি মাদক মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, ২০২০ সালের আরেকটি মাদক মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা। এছাড়া তার বিরুদ্ধে তিতাস থানার একটি হত্যা মামলা (পেনাল কোড ৩০২ ধারা) এবং দাউদকান্দি থানার আরও তিনটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর