1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত, ক্ষয়ক্ষতি ৬ লাখাধিক

শরিফুল ইসলাম (শরীফ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ির ৪টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বাড়ির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলেখা বেগম দুপুরে রান্না শেষে বাড়ির গেট বন্ধ করে বিলে খাবার দিতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে তিনি দেখেন, তার বসতঘরে আগুন জ্বলছে। আগুনে ঘরের ভেতরে থাকা নিত্যপ্রয়োজনীয় মালামাল, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

জুলেখা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মো. আব্দুস সবুর জানান, খাস জমিতে বসবাসরত জুলেখা বেগম ছেলেদের নিয়ে কষ্টে জীবনযাপন করছিলেন। অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব পুড়ে গেছে। পরিবারের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

ভোলাহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ বসাক তলাপাত্র জানান, রান্না শেষে চুলার আগুন থেকে পাশে থাকা শুকনো পাতায় আগুন লাগে। সেখান থেকে একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ঘরের ভেতর থেকে একটি বাক্স উদ্ধার করে নগদ ৯০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর