1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাঠের ভেতর মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ভাষ্য, নিহত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও নীল-ঘিয়া রঙের গেঞ্জি। তাঁর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। মরদেহের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নওজর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, “মাঠের মধ্যে মরদেহ পড়ে আছে শুনে এসে দেখি, অত্যন্ত নির্মমভাবে লোকটিকে হত্যা করা হয়েছে।”

তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা বাদশা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। তবে এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।”

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর