1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দুই এমপির বিতর্কিত আচরণে ক্ষুব্ধ সাংবাদিক সমাজ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩২ বার পঠিত

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দিন আহমেদ অপু এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া-এর সাম্প্রতিক আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটির নেতারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যদের দায়িত্বশীল আচরণ করা উচিত। তারা জনগণের প্রতিনিধি ও আইন প্রণেতা। সাম্প্রতিক দুটি ঘটনায় অত্যন্ত নিন্দনীয় এবং সাংবাদিক সমাজকে ব্যথিত করেছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, কুমিল্লার এমপি মোবাশ্বের আলম ভুঁইয়া প্রকাশ্যে এক সভায় সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করে চাকরিচ্যুতির হুমকি দিয়েছেন এবং তার কথামতো না চললে সাংবাদিকতা করতে না দেওয়ার মন্তব্য করেছেন। এ বক্তব্য নিয়ে দেশব্যাপী সমালোচনা চলছে।

অন্যদিকে, শরীয়তপুরের এমপি মিয়া নুর উদ্দিন অপু সোমবার এক সভায় সাংবাদিকদের লক্ষ্য করে টিস্যু বক্স নিক্ষেপ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিবৃতিতে দুই সংসদ সদস্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ ও জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্ব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নেতারা। একইসঙ্গে সাংবাদিকদের প্রতি অহংকারপূর্ণ ও অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।

নেতারা আরও বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত সমাজের নানা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে গণমানুষের পক্ষে কাজ করে যাচ্ছেন। তাই তাদের সঙ্গে এমন আচরণ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর