1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে ৮ হাজার জ্বালানি তেল উদ্ধার, আদালতের আদেশে ফিলিং স্টেশনে আনলোড

শরিফুল ইসলাম (শরীফ)
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় আটককৃত ৮ হাজার লিটার পাচার হওয়া জ্বালানি তেল (ডিজেল) আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র চিফ জুডিসিয়াল আদালতের আদেশ ও সরকারি নির্দেশনা অনুযায়ী ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সানাউল মোর্শেদ উপস্থিত থেকে জব্দকৃত তেল আনলোড কার্যক্রম তদারকি করেন।

এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সাংবাদিক মোঃ আলী হায়দার রুমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ফিলিং স্টেশনের সেলার মোঃ রজব আলী এবং স্থানীয় সাধারণ জনগণ।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বিলাঞ্চলের ফলিমারী-সোনাজল এলাকার মধ্যবর্তী হিরো নামক ইটভাটায় অভিযান চালিয়ে ৮ হাজার লিটার ডিজেলবোঝাই একটি ট্রাক (লড়ি), ৬টি ভুটভুটি, ১টি ভ্যান, ড্রাম ও জারকিনসহ বিভিন্ন মালামাল জব্দ করে ভোলাহাট থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর