1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সারদা পুলিশ একাডেমি থেকে বহুল আলোচিত এসপি তানভীর সালেহীন ইমন গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৬৩ বার পঠিত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমি থেকে বহুল আলোচিত পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রাতে ঢাকা থেকে ডিবির একটি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছেন। কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি বলতে পারবেন বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। চাকরি জীবনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কুমিল্লায় টানা ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। কর্মজীবনে তিনি রেকর্ড সংখ্যক ২৭ বার কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন তিনি। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাঁকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

উল্লেখ যে, নাম না প্রকাশ করার শর্তে পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজি জানান, ছাত্র-জনতার আন্দোলনে যেসব পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যরা বল প্রয়োগ করেছেন তাদের একটি তালিকা করা হয়েছে। তালিকার ৮৪ জনকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চলমান অভিযানের সময় অন্তত ১৫ জন কর্মকর্তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা আছে। বাকিদের ছয় মাসের মধ্যে আইনের আওতায় আনা হতে পারে। শুক্রবার রাতে দুজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক সদস্যদের ধরতে সহযোগিতা চেয়ে ইন্টারপোলে নোটিশ পাঠানো হয়েছে। কয়েকজন দেশের বাইরে চলে গেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, ৫ আগস্টের পর এখন পর্যন্ত পুলিশের ২৫ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি মো. মাহবুবুর রহমান, মো. আতিকুল ইসলাম, ডিআইজি মো. আব্দুল বাতেন, অতিরিক্ত আইজিপি কৃষ্ণ পদ রায়, খন্দকার লুৎফুল কবির ও মীর রেজাউল আলম, ডিআইজি জয়দেব কুমার ভদ্র, মো. আসাদুজ্জামান, মো. মনিরুজ্জামান, মো. মোজাম্মেল হক, সরদার রকিবুল ইসলাম ও মো. ইমাম হোসেন এবং অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির তাদের মধ্যে রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে দ্রুত আইনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে পুলিশ সদর দপ্তর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর