1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ১৯ লাখ টাকার চেক আদায় নিয়ে বিতর্ক, দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

কুমিল্লা নগরীতে দুই পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ, ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেন নগরীর কোতয়ালি এলাকার লক্ষ্মণ সূত্রধরের ছেলে চন্দন কুমার সূত্রধর। মামলায় আসামি করা হয়েছে মনোহরপুর এলাকার মৃত ঈমান আলীর ছেলে এনায়েত আলী সুমন (৪৮), কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই কুতুবউদ্দিন, এএসআই নন্দন কুমারসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১নং আসামি এনায়েত আলী সুমনের সঙ্গে বাদীর পূর্ব পরিচয় ও ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সূত্রে গত ২১ জানুয়ারি বাদীর কাছ থেকে সুমন ব্যক্তিগত প্রয়োজনে ২১ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দেওয়ায় বাদী চাপ দিলে উল্টো তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ২নং আসামি এসআই কুতুবউদ্দিনের নির্দেশে ৩নং আসামি এএসআই নন্দন কুমার, ১নং আসামি সুমনসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে বাদীকে নগরীর ছাতিপট্টি এলাকায় সিটি ব্যাংকের নিচতলায় সরস্বতী জুয়েলার্সের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যান। পরে তাকে বেআইনিভাবে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং অস্ত্র ও মাদক মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

বাদী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে একটি ব্যাংক চেক দিতে বাধ্য করা হয়। পরে তার স্ত্রী ‘জগন্নাথ ডিপার্টমেন্টাল স্টোর’-এর নামে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি-এর একটি হিসাব থেকে চেক ইস্যু করেন। অভিযোগ রয়েছে, আসামিরা এ সময় ২০০ টাকার স্ট্যাম্প ও সাদা কাগজে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুমিল্লার ১নং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯, ৩৮৬, ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নিদেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই নন্দন কুমার ডেইলি টাইমস নিউজকে বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। বিষয়টি সেকেন্ড অফিসার কুতুবউদ্দিন স্যার জানেন। আমি এখন গাড়িতে আছি, একটু পরে আপনাকে ফোন দিচ্ছি” পরে তিনি আর ফোন করেননি, এমনকি তাকে ফোন দেওয়া হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এসআই কুতুবউদ্দিন প্রথমে জানান, “বিষয়টি এএসআই নন্দন কুমার জানবে, অভিযোগের তদন্ত কর্মকর্তা সে।” পরে তিনি বলেন, “এনায়েত আলী সুমন একজন অতিরিক্ত পুলিশ সুপারের আত্মীয়। তার একটি অভিযোগ ছিল চন্দন কুমার সূত্রধরের বিরুদ্ধে। এএসআই একা পারবে না বলে আমাকে সহায়তার অনুরোধ করা হয়। বাদীর কাছে অনেক লোক টাকা পায়। তারা নিজেরাই বাইরে গিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা দেওয়ার অঙ্গীকার করেছে।”

এ সময় তিনি সাংবাদিককে সংবাদটি প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, “আমি ছুটিতে আছি, কাল এসে বিস্তারিত কথা বলবো।”

অপরদিকে, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “আমি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। আদালতের বিষয়ে কিছু বলতে পারবো না।”

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি ডেইলি টাইমস নিউজ-এ এবং ৩০ জানুয়ারি দৈনিক মুক্ত খবর-এ এসআই কুতুবউদ্দিন সিন্ডিকেট বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও বেশ কিছুদিন আগে দেশ টিভি-তে এএসআই সিরাজুল ইসলাম ওরফে সিরাজের বিরুদ্ধে এবং গতকাল সময় টিভি-তে কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মহিনুল ইসলাম, বর্তমান সেকেন্ড অফিসার এসআই কুতুবউদ্দিন এবং এসআই ইমরানের বিরুদ্ধে আটক বাণিজ্যের মাধ্যমে লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রচারিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর