1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে পাথরঘাটায় র‌্যাবের অভিযান, জরিমানা ৬০ হাজার টাকা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

বরগুনার পাথরঘাটা উপজেলায় ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব-৮। রবিবার (১৯ এপ্রিল) র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী এবং জেলা প্রশাসন, বরগুনার সমন্বয়ে গঠিত যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে র‌্যাব সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যক্রম চালান। অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজার তদারকি জোরদারের লক্ষ্যে পাথরঘাটা থানার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় কাকচিড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ৩৬,৭২০ লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে মজুদকৃত তেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। র‌্যাবের এমন তৎপরতায় স্থানীয় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

র‌্যাব জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি, অবৈধ মজুতদারদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর