1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সুয়াগাজী বাজারে দীর্ঘদিনের আবর্জনার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরেছে জনজীবনে

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সুয়াগাজী বাজার সংলগ্ন ব্রিজের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা পচাগলা আবর্জনার স্তূপ অবশেষে অপসারণ করা হয়েছে। এতে করে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং চলাচলের জন্য পরিবেশ অনেকটাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) উপজেলা প্রশাসন কর্তৃক এ কাজটি সম্পূর্ণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ওই স্থানে নিয়মিতভাবে আবর্জনা ফেলা হচ্ছিল। ফলে সেখানে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে গরম মৌসুমে দুর্গন্ধ ও জীবাণুর প্রকোপ বেড়ে গিয়ে পথচারী, দোকানদার ও আশপাশের বাসিন্দাদের চরম ভোগান্তির মধ্যে ফেলেছিল।

উপজেলা প্রশাসন জানায়, উদ্যোগ গ্রহণের পর স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। কয়েক ঘণ্টাব্যাপী এ অভিযানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং পুরো এলাকা পরিষ্কার করা হয়। এ সময় আবর্জনার তীব্র দুর্গন্ধে কাজ করতে গিয়ে দুইজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতদিন আমরা চরম দুর্ভোগে ছিলাম। এখন পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। নিয়মিত এমন উদ্যোগ থাকলে এলাকা আরও সুন্দর থাকবে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় যেখানে-সেখানে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করতে।

উল্লেখ্য, এলাকাটির পূর্বের ও বর্তমান অবস্থার তুলনামূলক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর