1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী বাজার সংলগ্ন ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। বর্তমানে সেখানে নির্মাণকাজ চলমান রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দ্রুত নির্মাণকাজ শেষ করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি জায়গায় নির্মাণকাজ অব্যাহত রয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আনোয়ারা বিবি নামের এক ব্যক্তি এই স্থাপনা নির্মাণ করছেন। তাদের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কিছু সদস্যের যোগসাজশে এই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে মোছা. আনোয়ারা বিবি বলেন, এটি আমার নিজস্ব জায়গা, আমি আমার জমিতেই নির্মাণ করছি।

এ বিষয়ে ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বলেন, আমি তাদের নির্মাণকাজ বন্ধ করতে বলেছি, কিন্তু তারা আমার কথা শুনছে না। বিষয়টি এসিল্যান্ড ও ইউএনও স্যারকে জানিয়েছি।

সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, জমি নিয়ে উভয় পক্ষই দাবি করছে। তাই পরিমাপ ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগ পাওয়ার পর আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউল ইসলাম বলেন, সরকারি জায়গায় অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কেউ জোর করে নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর