1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় দুই ইট ভাটার মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা

সোহেল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

চান্দিনায় ফসলী জমিতে অবৈধ ইটভাটা ও অনুমতিহীন ইট প্রস্তুত করার অপরাধে দুই ইট ভাটার মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি ইট ভাটার চিমনি ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামে মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিকস ফিল্ড ও একই ইউনিয়নের বল্লারচর গ্রামে নিউ রয়েল ব্রিকস ফিল্ডে পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর। এ সময় ভ্রাম্যমান আদালতে তাদের জরিমানা করা হয়। এসময় মেসার্স নিউ রয়েল বিকস ফিল্ডের মালিককে ৬ লক্ষ টাকা ও মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিকস ফিল্ডের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিকস ফিল্ডের চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালত। জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে ফসলী জমিতে জনৈক মঞ্জুর হোসেন নামে এক ব্যবসায়ী চান্দিনার মাইজখার গ্রামে মেসার্স রয়েল থ্রি-স্টার ব্রিকস ও জনৈক হাবিবুর রহমান নামের এক ব্যবসায়ী বল্লারচর গ্রামে মেসার্স নিউ রয়েল ব্রিকস নামে দুইটি ইট ভাটা স্থাপন করে। অবৈধ ইটভাটা স্থাপনের পাশাপাশি দুইটি ভাটায় প্রতিনিয়ত কৃষি জমির টপ সয়েল এনে অবৈধ ভাবে ইট প্রস্তুতি করা হচ্ছে। তাদেরকে একাধিবার বন্ধের নোটিশ করা হলেও কর্ণপাত করেনি ভাটার মালিকপক্ষ। অবশেষে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন জানান, অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাটি সংগ্রহের আইন ও নির্দেশনা মেনে প্রতিটি ভাটার মালিকদের ফসলী জমির টপ সয়েল না আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ভাটায় আমাদের অভিযান চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর