1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার সদর দক্ষিণে জ্বালানি তেলে অনিয়ম: লাইসেন্সহীন ব্যবসায় জরিমানা, অকটেন জব্দ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলী (চাঙ্গিনী মোড়) এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

উপজেলা প্রশাসন জানায়, গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে বেলতলী সড়কের পূর্বপাশে অবস্থিত “আবুল হাশেম এন্টারপ্রাইজ” নামীয় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় আনসার বাহিনীর সদস্য ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অভিযানে প্রতিষ্ঠানের মালিক কুমিল্লার দাউদকান্দি থানাধীন ভাপাখোলা এলাকার আজগর আলীর ছেলে আবুল হাসেমের (৩৮) বাসা থেকে ২৪৫ লিটার এবং প্রতিষ্ঠান থেকে আরও ৫ লিটারসহ মোট ২৫০ লিটার অকটেন জব্দ করা হয়।

গোপনে বাসায় জ্বালানি তেল মজুদ, নির্ধারিত দামের বেশি মূল্যে বিক্রি এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দকৃত অকটেন স্পট নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা মুন ফিলিং স্টেশনের কাছে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া দাহ্য পেট্রোলিয়াম পণ্য (পেট্রোল, ডিজেল ও অকটেন) অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। এছাড়া অননুমোদিত পাত্রে এসব পণ্য বিক্রি করায় তা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল।

প্রশাসন আরও জানায়, জ্বালানি তেলসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর