কুমিল্লা নগরীর যানজট নিরসন এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
আজ সোমবার (১৩ এপ্রিল) নগরীর চকবাজার ও কাশারীপট্টি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-১১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে করে পথচারীদের চলাচল স্বাভাবিক করতে এবং যানজট পরিস্থিতি উন্নত করতে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।