1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সদর দক্ষিণে জ্বালানি তেলে অনিয়ম: ৪০০ লিটার তেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পঠিত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কালিরবাজার রাস্তার মাথায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও অবৈধ মজুদের অভিযোগে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে একটি গোপন গোডাউন থেকে ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল তেল উদ্ধার করে জনসম্মুখে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে অভিযানে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে চৌয়ারা বাজারে অবস্থিত মেসার্স আবদূর রহমান ট্রেডার্স-এ অভিযান চালানো হয়। এ সময় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

পরবর্তীতে মেসার্স জিনিয়া ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান-এর সুয়াগাজি রাস্তার মাথায় একটি ভাড়া বাসার নিচে সিমেন্টের দোকানের গোডাউনে অভিযান চালিয়ে লুকানো অবস্থায় ৪০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। জব্দের পর উদ্ধারকৃত জ্বালানি তেল রাহাত ফিলিং স্টেশন-এর নিকট জনসম্মুখে নিলামের মাধ্যমে ৩৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

এছাড়া কালিরবাজার রাস্তার মাথায় অবস্থিত মেসার্স জিনিয়া ট্রেডার্স-এর বিরুদ্ধে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি এবং অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, জনস্বার্থে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর