1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নিমসারে চোরাইভাবে তেল সংগ্রহ ও বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুদ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার সংলগ্ন পরিহলপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পারভেজ মবিল হাউজে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি টিম সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে ডিজেল ও অকটেন মজুদ করে খুচরা বিক্রি করা হচ্ছিল। অভিযানকালে মজুদকৃত জ্বালানি তেল গণনা করে ১ হাজার ৬৮০ লিটার ডিজেল এবং ৯০ লিটার অকটেন পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে এসব জ্বালানি জব্দ করা হয়।

পরে জব্দকৃত জ্বালানি তেল প্রকাশ্য নিলামের মাধ্যমে একটি বৈধ জ্বালানি পাম্পের কাছে বিক্রি করা হয়। জব্দ ও নিলামকৃত জ্বালানির মোট মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৬৪ হাজার ৬৪০ টাকা।

এ অপরাধে পারভেজ মবিল হাউজের মালিক রনিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অনুসন্ধানে জানা যায়, মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন সড়কের পাশে দাঁড় করিয়ে দীর্ঘদিন ধরে চোরাই উপায়ে তেল সংগ্রহ করে অধিক মুনাফার আশায় বিক্রি করা হচ্ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, জ্বালানি তেল মজুদ ও বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর