1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে কারারক্ষী আটক

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত

কিশোরগঞ্জে নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি নিতে গিয়ে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। আটক কারারক্ষী শিহাব আহমেদ, তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বড়পুল এলাকার চৌধুরী ফিলিং স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ তাকে আটক করেন।

জানা গেছে, দুপুরে শিহাব আহমেদ একটি নম্বরবিহীন কালো মোটরসাইকেল নিয়ে লাইনের বাইরে থেকে এসে জ্বালানি নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে অপেক্ষমাণ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় ইউএনও কামরুল হাসান মারুফ ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিক্রির কার্যক্রম তদারকি করছিলেন। বিষয়টি তার নজরে এলে তিনি মোটরসাইকেলটি থামানোর নির্দেশ দেন।

পরে কারারক্ষীর কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো রেজিস্ট্রেশন নম্বর বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।

ইউএনও কামরুল হাসান মারুফ বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিক্রির মূল উদ্দেশ্য হলো শৃঙ্খলা বজায় রাখা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। কেউ নিয়ম ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। অভিযুক্ত কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর