1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার নিমসার বাজারে উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে তিনটি বুলডোজার ব্যবহার করে মহাসড়কের দুই পাশজুড়ে গড়ে ওঠা দোকানঘর, টং, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

সওজ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই সংশ্লিষ্ট অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও তা অমান্য করায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় বুড়িচং উপজেলা প্রশাসনের সহায়তায় গৌরীপুর সড়ক উপ-বিভাগের কর্মকর্তারা নিমসার বাজার এলাকায় অভিযান চালান। অভিযানে মহাসড়কের দুই পাশ থেকে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে গৌরীপুর সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন,
“মহাসড়কের স্বাভাবিক গতি, যানবাহন চলাচলের নিরাপত্তা এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, নিমসার বাজার এলাকায় যানজট ও দখল সমস্যা স্থায়ীভাবে নিরসনে মহাসড়কের পাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিমসার বাজার এলাকায় মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ বাড়ছিল। এ অবস্থায় প্রশাসনের এমন অভিযানে মহাসড়কে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর