1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ‘যত্নের মায়া’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে পিস্তলসহ দুইজন গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

কুমিল্লায় ‘যত্নের মায়া’ নামে একটি বেসরকারি মাদকসক্তি নিরাময় কেন্দ্র থেকে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার (৩ এপ্রিল) জেলার আদর্শ সদর উপজেলাধীন কৃষ্ণনগর (ঘোড়ামারা) এলাকার মদিনা হাউজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নগরীর দক্ষিণ চর্থা এলাকার মৃত হিরন মিয়ার ছেলে আশরাফুল ইসলাম আকাশ (৩২) ও রেইসকোর্স এলাকার মৃত গোলাম মোস্তফা ভূঁইয়ার ছেলে মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২)।

জেলা গোয়েন্দা (ডিবি)-র এক কর্মকর্তা জানান, সন্দেহভাজন হিসেবে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি চারতলা ভবনের মোবাইল টাওয়ারে কৌশলে লুকিয়ে রাখা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ভূঁইয়া ‘যত্নের মায়া’ নামে একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক এবং আশরাফুল ইসলাম আকাশ একই প্রতিষ্ঠানের কর্মচারী।

জানা যায়, ‘যত্নের মায়া’ নামক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি ২০২৩ সালের এপ্রিল মাসে অনুমোদন পায়। উদ্ধারকৃত অস্ত্র দিয়ে নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগীদের ভয়ভীতি প্রদর্শন করা হতো। এছাড়া সেখানে ৩০টি বেড সংখ্যার ধারণক্ষমতা থাকলেও সেখানে মাদকাসক্তদের গাদাগাদি করে রাখা, নির্যাতন চালানো, খাবারের সমস্যা এবং অর্থের বিনিময়ে সুস্থ মানুষদের ধরে এনে চিকিৎসার নামে বেইনিভাবে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে।

ডিবি জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর