1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন, গ্রেফতার ঘাতক স্বামী

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পোরশা থানা পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে পোরশা উপজেলার শিতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোছাঃ মর্জিনা খাতুন (২৮)। তিনি একই গ্রামের মোঃ মকিম (৩৬)-এর স্ত্রী। মকিম মৃত ওলিদের ছেলে এবং মর্জিনা খাতুন মশিউর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে স্ত্রী মর্জিনা খাতুনকে প্রেসার কুকার দিয়ে এলোপাতাড়িভাবে মাথার পেছনে, মুখে ও নাকে আঘাত করেন স্বামী মকিম। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয় আত্মীয়স্বজন মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ঘাতক স্বামীকে গ্রেফতারে তৎপর হয় পোরশা থানা পুলিশ। পরে অফিসার ইনচার্জের নেতৃত্বে পোরশা থানার একটি বিশেষ টিম বুধবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে পালানোর সময় অভিযুক্ত মোঃ মকিম-কে গ্রেফতার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর