1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হবিগঞ্জে বন্ধুর সঙ্গে চা বাগানে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

ঈদ আনন্দে বন্ধুদের সঙ্গে হবিগঞ্জের চা বাগানে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী। এছাড়া তার শরীরে থাকা স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে এ ঘটনা ঘটে। এ সময় দুই যুবক ওই তরুণীকে বন্ধুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

ঘটনার পর পুলিশ জসিম মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে এবং তরুণীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক জসিম মিয়া তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে দুই বন্ধুর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরে ঘুরতে এসেছিলেন তরুণী। তারা সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে সুরমা চা বাগানে যান। সেখানে তরুণী এবং তার ছেলে বন্ধু বাগানের কিছুটা ভেতরে ঢুকলে দুই যুবক তাকে ছিনিয়ে নেয়। পরে বাগানের ভেতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ শেষে শরীরে থাকা স্বর্ণালংকার লুট করেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত এক যুবককে আটক করে। একই সঙ্গে উদ্ধার করা হয় লুট হওয়া স্বর্ণালংকার।

ওসি আরও জানান, তরুণী অভিযুক্ত দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মঙ্গলবার সকালে আটক জসিমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে তরুণীর চিকিৎসা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর