1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

স্বাস্থ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি: কথিত সাংবাদিক গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি অফিসে চাঁদা দাবির অভিযোগে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে চাঁদা চাইতে গেলে কর্মচারীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

অভিযোগ রয়েছে, আব্দুর রউফ বর্তমান মন্ত্রী পরিষদ গঠনের পর থেকে মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান স্বাস্থ্য মন্ত্রীর সাথে কয়েকটি সেলফি প্রকাশ করে আব্দুর রউফ। এরপর থেকে সেই ছবি দেখিয়ে নিজের প্রভাব ও ক্ষমতা জাহির করে বেড়াতে শুরু করে। রমজান মাসের শুরু থেকে অফিসের প্রধান সহকারী মোশারফ হোসেন ও পরিসংখ্যানবিদ আকরাম হোসেনের কাছে মুঠোফোনে কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নানা ধরনের হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন রউফ।

এরপর রোববার সকালে সরাসরি অফিসে এসে আবারও ওই টাকা দাবি করলে অফিসের কর্মচারীরা তাকে আটক করেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বলেন, রমজান মাসের শুরু থেকেই আব্দুর রউফ নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে ফোন ও হোয়াটসঅ্যাপে বারবার হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল রোববার সকালে অফিসে এসে একই দাবি করলে তাকে আটক করা হয়।

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, আমি যখন অফিসে থাকি না সেই সময়টা বেছে নিয়েই এই আব্দুর রউফ বারবার আমার অফিসে আসে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমার অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। একই সাথে আমি লিখিত আবেদন করবো সরকারি কাজে বাধাধানের কারণে পদক্ষেপ নেয়ার জন্য।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, চাঁদাবাজি চেষ্টার অভিযোগে আব্দুর রউফ নামে এক ব্যক্তিকে সদর থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে এনেছে। সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে চাঁদা দাবির অভিযোগে তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছেন আব্দুর রউফ। গত বছর গাংনী উপজেলার বাঁশবাড়িয়ায় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিনি গণধোলাইয়ের শিকার হন এবং ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়, কয়েক মাস কারাগারেও ছিলেন।

এছাড়া ২০২৪ সালের ২৮ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ব্ল‍্যাকমেইলের চেষ্টা করলে, তখন সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার অপরাধে অতীতে একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের মুখে পড়েছিলেন এই আব্দুর রউফ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর