1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাটহাজারীতে পুলিশের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী মডেল থানার সাধারণ ডায়েরি মূলে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী সার্কেলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

অভিযানে হাটহাজারী মডেল থানাধীন ১নং ফরহাদাবাদ ইউনিয়নের দক্ষিণ উদালিয়া এলাকার ঢালার মুখ নামক স্থানে জাফর জমিদারের মালিকানাধীন একটি টিনশেড ভাড়া ঘর থেকে মোঃ এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত ঘর থেকে ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪টি কুড়াল ও ২টি দা উদ্ধার করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তির অপর সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জেলা পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর