1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল ও সাব্বির হত্যার ঘটনায় সাদ্দামের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

দেবিদ্বার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার দেবীদ্বার উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র ছাব্বির হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এর অস্ত্র উদ্ধারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার সদরে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগষ্ট দেবীদ্বার পৌর সদরে হেলমেট মাথায় প্রকাশ্যে দু’হাতে অস্ত্র উপচে গুলিবর্ষণ করেন সাদ্দামসহ তার দলীয় সন্ত্রাসীরা। সে সময় উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন ও স্কুল ছাত্র ছাব্বির হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একমাস পর মারা যান। রুবেল ও সাব্বির হত্যা মামলার ঘটনায় দায়েরকৃত পৃথক দু’টি হত্যা মামলায় আসামীসহ ৪টি মামলার আসামী হন সাদ্দাম। তিনি কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনের সাবেক আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর আস্থাভাজনদের মধ্যে অন্যতম ছিলেন। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর কাতার পালিয়ে যান সাদ্দাম, সেখান থেকে সৌদি আরব আরব চলে যান। মঙ্গলবার গভীর রাতে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন তিনি। সে উপজেলার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও দেবীদ্বার উত্তর পাড়ার জামাল উদ্দিনের ছেলে। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক এজিএস মোকবল হোসেন, বিএনপি নেতা ইব্রাহিম কন্ট্রাকটর, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, সাদ্দাম মিয়া, নাজিম উদ্দিন, মাহফুজ সরকার ও আবুল খায়ের, ডালিম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর