1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা নিহত, একই ছুরি দিয়ে যুবকের আত্মহত্যা

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় ছুরিকাঘাতে স্ত্রী ও ৫ বছর বয়সী কন্যাকে হত্যার পর একই ছুরি দিয়ে আত্মহত্যা করেছেন অভিযুক্ত এক যুবক।

আজ শুক্রবার (৬ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিযুক্ত জয় সরকার (২৭)। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার এসআই শাহাজুল ইসলাম।

নিহত যুবকের স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং তাদের কন্যা জিনিয়া সরকার। জয় সরকারের বাড়ি চৌধুরীপাড়া গ্রামে, তার পিতার নাম গৌতম সরকার।

স্থানীয়দের বরাতে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে জয় স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমাতে যান। রাতের কোনো এক সময়ে তিনি নিজ শয়নকক্ষে স্ত্রী ও শিশু কন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করেন জয়।

গুরুতর আহত অবস্থায় তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই বেপরোয়া আচরণ করতেন। পারিবারিক অশান্তিও ছিল নিয়মিত।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় জয়কে হাসপাতালে আনা হলে তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর